খলিল চৌধুরী, সৌদি আরব: সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন- লিবারেল ডেমোক্রেটিক পাটি-এলডিপি চেয়ারম্যান ও গণজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগে-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) আলহাজ্ব ডক্টর অলি আহমদ বীর বিক্রম।
১ সেপ্টেম্বর রাজধানী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে একটি বিশেষ ফ্লাইট সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছেবেন বলে টেলিফোনে সিপ্লাস টিভি সৌদি আরব প্রতিনিধিকে জানান।
তিনি প্রথম মদিনা মনোয়ারা পৌঁছে সৌদি সরকারের করোনাকালীন নিয়মে ৩ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। সেখানে থেকে বেরে হয়ে রওসুলের রওজা মোবারক জেয়ারত করবেন।
১১ সেপ্টেম্বর পবিত্র মক্কায় পৌঁছে বায়তুল্লাহ কা’বা-ঘর তাওয়াফ ও ছাফা-মারওয়া করার মধ্যদিয়ে পবিত্র ওমরা পালন করার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রবীণ এ রাজনীতিবিদ জাতীয় সংসদ চট্টগ্রাম-১৪, চন্দনাইশ ও চট্টগ্রাম-১৫, লোহাগাড়া-সাতকানিয়া আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) ছিলেন।








