নিউজটি শেয়ার করুন

পবিত্র কাবা ঘরের সামনে সাকিব আল হাসান, ছবি ভাইরাল

সিপ্লাস ডেস্ক: পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৪ ঘণ্টা আগে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার।

ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ রিঅ্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে ৩৪ হাজার, শেয়ার হয়েছে ২৪শ।

ছবিতে সাকিবকে হাজীদের পোশাকে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে কাবার চতুর্দিকে হাজীদের তাওয়াফ করার দৃশ্যও রয়েছে।

জাকারিয়া ইবনে ইউসুফ নামে একজন কমেন্ট করেন, মাশাআল্লাহ, মহান আল্লাহ কবুল করুন। সেই সঙ্গে প্রত্যেক সামর্থবান মুসলমানকে হজ করার তৌফিক দান করুন।

মাহবুবুর আলম সোহাগ লেখেন, আল্লাহ কবুল করুন। আমারও খুব ইচ্ছে আছে পবিত্র  এ জায়গায় যাওয়ার।

নুসরাত জাহান নেহা নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, মাশাআল্লাহ প্রিয় সাকিব ভাই, অনেক সুন্দর লাগছে এই পোশাকে। আল্লাহ তুমি সবাইকে এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন।

উল্লেখ্য, বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সাকিবের ‘ফলোয়ার’ সংখ্যা সর্বাধিক। সামাজিক যোগাযোগ এই মাধ্যমটিতে  তাকে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী। এছাড়া টুইটারের প্রায় ২০ লাখ ব্যবহারকারী তাকে অনুসরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here