নিউজটি শেয়ার করুন

পবিত্র হজ্ব: ৩০ জুলাই আরাফাত দিবস

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক- চলিত বছরের করোনাকালী সময়ের পবিত্র হজ্বঃ আসছে আগামী ৩০ জুলাই মক্কায় আরাফাত দিবস।

গত ১৯ জুলাই ১৬০টি দেশের ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি হাজ্বীদের প্রথম কোয়ারেন্টাইনে রাখার মধ্যেদিয়ে মুসলিমদের প্রথম ফরজ ও ইসলাম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় জামায়েত পবিত্র হজ্বের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

সৌদি আরবের আকাশে গত ২০ জুলাই কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জুলাই শুক্রবার ঈদ-উল আজহা পালন করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য আরব দেশ গুলো।

সৌদি সর্বোচ্চ বিচারক আদালত সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এ ঘোষণা দেন।

চলমান করোনা কারণে চলতি বছর কেবল সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের অনুমতি পেয়েছেন। এ বছর বাইরের দেশ থেকে সৌদি গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না।

উল্লেখ্য গত বছর ২০১৯ সালে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন পবিত্র হজ্ব পালন করেছেন। তার মধ্যে সৌদি আরবের স্থানীয় নাগরিক ছিলেন ২ লাখ ১১ হাজার ৩ জন। আর সৌদিতে কর্মরত বিভিন্ন দেশের নাগরিক ছিলেন ৪ লাখ ২৩ হাজার ৩৭৬ জন।

অন্যদিকে, গত ২০ জুলাই সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২,৪২৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২,৫৩,৩৪৯ জন। মারা গেছে ৩৭ জন, এই নিয়ে দেশটিতে মৃত্য হয়েছে ২,৫২৩ জনের। সুস্থ হয়েছেন ৫,৫২৪জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ২,০৩,২৫৯ জন। তথ্য সূত্রেঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।