নিউজটি শেয়ার করুন

পরিবারের অভাব দূর হবে এবার, ধানের বাম্পার ফলনে খুশি কৃষক

রাজস্থলীর বাঙ্গালহালিয়া কুটুরিয়া পাড়ায় প্রায় ৩০ কানি জায়গায় ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা।

শুক্রবার বিকাল ৩টায় রৌদ্রের তাপে কৃষক কৃষাণীরা ধান কাটার মহোৎসবে মেতে উঠেছে। বর্ষা মৌসুমের সময় পার হতেই শীতের শুরুতে বাম্পার ধানের ফলন পেয়ে খুশি চাষিরা। রৌদ্রের হালকা তাপে স্নিগ্ধ আবহাওয়ায় আনন্দ খুশিতে বিভোর হয়ে ধান কাটছে এলাকার কৃষক কৃষাণীরা।

এযেন এক মহা প্রাপ্তি, খুশিতে হাসছেন চাষিরা।

এমনটাই অনুভুতির কথা স্বীকার করেছেন কৃষক কৃষাণীরা।

একজন কৃষাণীর সাথে আলাপ কালে তিনি বলেন, প্রতিবছরের তুলনায় এবার আমরা অধিক ফসল পেয়েছি, ছেলে মেয়ে নিয়ে সংসারের অভাব ঘুছাতে পারবে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করেন।

এব্যাপারে, উপ- সহকারী কৃষি অফিসার কাজল নাথ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, সরকারের সেবামুলক কর্মকান্ড কৃষক কৃষাণীর দোড় গোড়ায় পৌছে দেয়ার ফলেই কৃষক আজ আগের তুলনায় অনেক বেশি স্বাবলম্বী, রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক সকল কৃষক কৃষাণীদের অতিতের ন্যায়ে যেকোন সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।