নিউজটি শেয়ার করুন

পরীমণির সদস্যপদ সাময়িক স্থগিত

সিপ্লাস ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শনিবার( ৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।

এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না।

এছাড়া পরীর বিষয়টি নিয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here