Site icon CPLUSBD.COM

পরীমনির আইনজীবী হতে চেয়ে আদালতে হট্টগোল

র‌্যাব হেফাজতে পরিমনি

সিপ্লাস প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা সিএমএম আদালতপাড়ায় হাজির হয় পুলিশ। তখন পরীমনির আইনজীবী কে হবেন এ নিয়ে কিছুটা দ্বন্দ্ব চলে দুপক্ষের মধ্যে। শেষমেশে বিচারক এজলাস থেকে নেমেই আইনজীবী নির্ধারণ করে দেন।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) রাতে শুনানি শেষে পরীমণিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আদালত। এসময় আদালত প্রাঙ্গনে নায়িকা পরীমনিকে একনজর দেখতে আইনজীবীদের উপচে পড়া ভিড় করতে দেখা যায়।

ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে শুনানি শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে।

এরপর ৮টা ৩২ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। তখন পরীমনির আইনজীবী কে হবেন এ নিয়ে কিছুটা দ্বন্দ্ব চলে দুপক্ষের মধ্যে। আদালতে হট্টগোল শুরু হলে বিচারক বলেন, ‘পরীমনির সঙ্গে কথা বলেন। উনি কাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিবেন।’

এ সময় বিচারক এজলাস থেকে নেমে খাসকামড়ায় চলে যান। এরপর নীলাঞ্জনা রিফাত সুরভীকে পরীমনি আইনজীবী হিসেবে নির্ধারণ করে দেন।