নিউজটি শেয়ার করুন

পরীমনির কথিত মা চয়নিকা চৌধুরী আটক

সিপ্লাস ডেস্ক: চলচ্চিত্র নায়িকা পরীমনির কথিত মা নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করেছে।

আজ (৬ আগস্ট) শুক্রবার, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পান্থপথ সিগন্যালে চয়নিকা চৌধুরীর গাড়িটি ঘিরে ধরে গোয়েন্দা পুলিশ পুলিশ। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়।

এই নির্মাতা পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে চয়নিকা সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন।

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমনি চয়নিকাকে কাছে পেলেও পরীমনির বাসায় যখন র‌্যাব অভিযান চালায় তখন দেখা যায়নি চয়নিকাকে। পরীমনি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here