সিপ্লাস ডেস্ক: বর্তমানে দেজজুড়ে টাটকা খবরগুলোর মধ্যে একটি নায়িকা পরীমনির খবর। মদ-জুয়া এবং ব্ল্যাকমেইলিংসহ একাধিক অভিযোগে সাম্প্রতিক সময়ে র্যাবের হাতে আটক হয়েছেন এই অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
সবশেষ খবর, পরীমনিকে মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে তোলা হলে, মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর প্রযোজক নজরুল ইসলাম রাজের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিকে আবারও আলোচনায় এসেছেন নায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরীমনির একটি ভিডিও।
মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৯ সেকেন্ডর ভিডিওতে দেখা যাচ্ছে একজনের হাত ধরে জন্মদিনের কেক কাটছেন পরীমনি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন-এর জন্মদিনের কেক কাটছেন পরী। ভাইরাল ভিডিও’র একটি অংশে দেখা যাচ্ছে, পরীমনি ডিবি কর্মকর্তা সাকলায়েনকে কেক খাইয়ে দেয়ার পর চুুমু খেলেন। এসময় দুজনকেই খুব প্রফুল্ল দেখা যায়। আর এ ভিডিও ভাইরাল হবার পর, পরী এবং ডিবি কর্মকর্তা সাকলায়েনের শখ্যতার বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় বলে নেট জগতে মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
বোট ক্লাব কাণ্ডের প্রেক্ষাপটে সাকলায়েনের সঙ্গে পরিচয় হয় পরিমনীর। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে; গড়ে উঠে অনৈতিক সম্পর্ক।বোট ক্লাব কাণ্ডে জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ এবং তার সহযোগী অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন পরীমনি। বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে ডিবি গুলশান। মামলাটির সুপারভাইজার (তত্ত্বাবধায়ক) ছিলেন এডিসি সাকলায়েন। পরীমনিকে গ্রেপ্তারের পর থেকে তার সঙ্গে সাকলায়েনের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে।
তারও আগে গেলো ৭ আগস্ট, পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়। সেখানে দেখা গিয়েছিলো, রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন নায়িকা পরীমণি। রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক।
উল্লেখ্য: গেলো ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় দৈনিক প্রথম আলোর একটি রিপোর্টে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারলে তাঁর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।

