নিউজটি শেয়ার করুন

পরীর পাহাড়ে ভবন নির্মাণে বাধা: আইনমন্ত্রীর সাথে আইনজীবী সমিতির বৈঠক কাল

পরীর পাহাড়ে ভবন নির্মাণে বাধা: আইনমন্ত্রীর সাথে আইনজীবী সমিতির বৈঠক কাল

মোঃ নেজাম উদ্দীন,আদালত প্রতিবেদক: পরীর পাহাড়ে আইনজীবীদের ভবন নির্মাণ করতে দরপত্র আহবান করে বরাদ্দ পত্র জারী করা হলে, তাতে বাধা স্বরুপ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সতর্কীকরণ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করলে আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ বরাবরে চিঠি পাঠানো হলে তৎপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদের এক প্রস্তাবনায় প্রধানমন্ত্রীও মতামত দেন বলে জানা গেছে। অন্যদিকে এই বিষয়ে আইনমন্ত্রী সাথে আইনজীবী সমিতি বেঠক করছেন কাল।

শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এনামুল হক আইনমন্ত্রী সাথে আইনজীবী সমিতির বেঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুলত: পরীর পাহাড়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন’ নামক দুইটি ১২তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে এবং ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য প্রচার করা হলে তার বিরুদ্ধে উক্ত আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণে বাধা স্বরুপ চট্টগ্রাম জেলা প্রশাসক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি প্রকাশ করলেই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা প্রশা্সনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবিষয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠক করছেন আইনজীবীরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) পরীর পাহাড়ে চলমান এই দ্বন্দ্ব পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কাইয়কাউস।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ এই তিন কর্মকর্তাও পরীর পাহাড়ের চলমান দ্বন্দ্ব বিষয়ে পরিদর্শনে আসেন বলে জানা গেছে জেলা প্রশাসন সুত্রে।

পরীর পাহাড়ের চলমান দ্বন্দ্ব নিয়ে ফায়ার সার্ভিস, সিডিএ, পরিবেশ অধিদপ্তর তদন্ত করেছেন। আর ভুমি মন্ত্রালয়সহ অন্য দপ্তরের তদন্ত কাজ অব্যহত আছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সুত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here