নিউজটি শেয়ার করুন

পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৫

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় পরোয়ানাভুক্ত আসামী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে আনোয়ারার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কাশেম (৪৫), মো. রুবেল (২২), মো.আরিফ (২০),আব্দুল জব্বার (৫০),মো. বেলাল (৩৪)। ৯ জুলাই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ৮ জুলাই আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল ও এসআই শাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামীরা রয়েছেন। আনোয়ারা থানার ওসি (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, নিয়মিত অভিযানের অংশহিসেবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।