Site icon CPLUSBD.COM

পল্টনে বিএনপি অফিসের পাশের হোটেলে বিস্ফোরণ, আহত ৩

সিপ্লাস ডেস্ক: রাজধানীর পল্টন বিএনপি অফিসের পাশে ভিক্টোরি হোটেলের পঞ্চমতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এ পর্যন্ত তিনজন আহত হয়েছেন।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হোটেলটির পঞ্চম তলায় এ বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ জানান, ঘটনাস্থলে আমরা দুইটি ইউনিট পাঠিয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি।