ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি। রাত ৮টা ৭ মিনিটে এ ৩ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প হয়।
কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়।
মঙ্গলবারের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিমি গভীরে।এতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।
এর আগে গত জুলাইয়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল শিলিগুড়ি-সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা। সে সময়ই আতঙ্কে রাস্তায় এসেছিল বহু মানুষ। এবার জলপাইগুড়িতেও হয়েছে তেমনটিই।








