Site icon CPLUSBD.COM

পশ্চিমবঙ্গ ঊপকূলে বুলবুলের আঘাত

বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ঝড়ের অগ্রবর্তী অংশ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ঊপকূলে চলে এসেছে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে।

ঘূর্ণিঝড়টির ব্যাস ২০০ থেকে ২৫০ কিলোমিটার। ঝড়টি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উত্তরপূর্ব দিকে এগোচ্ছে।

মধ্যরাত নাগাদ ঝড়টি বাংলাদেশে ঢুকবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।

এদিকে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় কলকাতায় বহু গাছ উপড়ে গেছে,  নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কলকাতা শহরের একটি নামকরা ক্লাবে একজনের মৃত্যুর খবর দিয়েছে পিটিআই।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারতের ওড়িষ্যায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার খবর দেওয়া হয়েছে। এতে একজনের মৃত্যুর খবরও দিয়েছে তারা।

ঝড়ের কারণে কলকাতা বিমাবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।