Site icon CPLUSBD.COM

পাঁচলাইশের পাসপোর্ট অফিস থেকে ১১ দালাল গ্রেফতার

পাঁচলাইশের পাসপোর্ট অফিস থেকে

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ১টি পাসপোর্ট, ৩টি পাসপোর্টের ফরম ও ৫৫ হাজার টাকাসহ ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বুধবার ( ৯ জুন) দুপুরে  দালাল আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।

তারা হলেন-সাইফুল, আমিনুল, রকিব, জহির, জুনাইদ, মুজিবুল, আহমদ হোসেন, জাকির হোসেন, সাকিব, জামাল ও সাইদুল।