সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাঁচলাইশের মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ এক কিশোরকে আটক করেছে।
সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর সুলতান কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রফিকুল ইসলাম (১৪)। সে ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর থানার কাহেতোরা এলাকার পিরোজ মিয়ার ছেলে। তারা নগরীর মোহাম্মদপুর সুলতান কলোনিতে বসবাস করতেন। সে মুরাদপুরের একটি ডেক্সি ফ্যাক্টরিতে কাজ করতো।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাতে ছুরিকাহত এক কিশোরকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।’
পাঁচলাইশ থানা পুলিশের এসআই তালেব বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’








