নিউজটি শেয়ার করুন

পাঁচলাইশে আগুনে পুড়েছে ১৫টি ঘর

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাবর কলোনিতে হাজী মো. নুরুল আমিনের মালিকানাধীন ঘরগুলোতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন  বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আটটি আধা পাকা ও সাতটি কাঁচা ঘর পুড়ে গেছে।

“তিনটি ইউনিটের ছয়টি গাড়ি নিয়ে কর্মীরা সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা মতো হতে পারে বলে জানান তিনি।