নিউজটি শেয়ার করুন

পাঁচলাইশ থানার নতুন ওসি জাহিদুল, তিন থানার পরিদর্শক বদলি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াকে নগর বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিটিএসবির পরিদর্শক জাহিদুল কবীরকে।

মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক জাহিদুল কবীরকে। আবুল কাশেমকে ভূঁইয়াকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

তিনি আরও জানান, নগরের তিন থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।