নিউজটি শেয়ার করুন

পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দুদক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিস নগরীর পাঁচলাইশ থানা এলাকায় দালালদের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধ করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত চট্টগ্রাম জেলা-১।

রবিবার (১০ অক্টোবর ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

দুদক সুত্রে জানা যায়, পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে এবং অসাধু কর্মচারীদের কারণে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হওয়ার নানা অভিযোগ আসে।

দুদক টিম গোপনে এ অভিযান পরিচালনা করে এবং দালালদের দৌরাত্ম্যের প্রাথমিক প্রমাণ পায়। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সহযোগিতায় দালালদের দৌরাত্ম্য বৃদ্ধির প্রমাণ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আবু সাঈদ জানান, পাঁচলাইশ পাসপোর্ট অফিসে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here