Site icon CPLUSBD.COM

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

সিপ্লাস ডেস্ক: রাজধানীর পল্লবীতে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পল্লবীর কালসী এলাকায় এ ঘটনা ঘটে। নতুন অধ্যাদেশে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতেই জিয়াউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা একজন রিকশাচালক। মা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। অন্য দিনের মতো গতকালও তারা কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। বাসায় ফিরলে সে তার মাকে ঘটনা খুলে বলে। পরে মামলা করলে পুলিশ জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জিয়াউর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।