পাঁচ বছর পর ইতালি থেকে পিএইচডি শেষে সম্প্রতি দেশে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক কমল দে।
বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর শিক্ষক কমল দে’কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চবি চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
তিনি বলেন, গত ৮ মার্চ তিনি বিভাগে যোগদান করার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। সতর্কতার অংশ হিসেবে ঐ শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা না গেলে ১৫ দিন পরে তিনি বিভাগে যোগদান করতে পারবেন।
এর আগে গত ৫ মার্চ বাংলাদেশে ফিরে স্বাস্থ্য সংক্রান্ত কোনো ছাড়পত্র ছাড়াই ৮ মার্চ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে যোগ দেন সহকারী অধ্যাপক কমল দে।








