নিউজটি শেয়ার করুন

পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো এক বছর

সিপ্লাস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৃথক পাঁচটি মামলায় জামিনের মেয়াদ বোড়ানো হয়েছে আরও এক বছর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ আদেশ দেন হাইকোর্ট।

খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে মানহানির অভিযোগে ঢাকার তিনটি ও নড়াইলের একটি মামলায় তার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়ে আদেশ দেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী’র সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

এছাড়া কুমিল্লায় করা হত্যা মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ গতকাল দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান মামুন। এর আগে এই পাচ মামলায় খালেদা জিয়ে আদালত থেকে জামিন পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here