Site icon CPLUSBD.COM

পাওনাদারের যন্ত্রনায় চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর হিলভিউ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আব্দুল মোরশেদ চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি পাওনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৭ এপ্রিল ) ভোরে নগরীর মিমি সুপার মার্কেট সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকায় নাহার ভবনের ৬ তলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা যায়, পাওনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নির্যাতন আর মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের ব্যাংক আল-ফালাহ আগ্রাবাদ শাখার ম্যানেজার আব্দুল মোরশেদ চৌধুরী।

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার বিষয়ে মৃতের স্ত্রী ইসরাত জাহান চৌধুরী জুলি সিপ্লাসকে বলেন, টাকা পরিশোধের পরও ২০১৮ সাল থেকে আমার স্বামী আব্দুল মোরশেদকে তার আপন তিন ফুফাত ভাই জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল, রিয়াদ ইকবাল বিভিন্ন সময়ে হয়রানি করছিলো। তারা বাসায় এসেও হামলা চালায়। আজ আমি এবং আমার মেয়ে বাসায় না থাকার সুযোগে সে একা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নগরীর পুর্ব মাদারবাড়ির বাসিন্দা আব্দুল মৌমিন চৌধুরীর পুত্র আব্দুল মোরশেদ চৌধুরী । তিনি ব্যাংক আল-ফালাহ আগ্রাবাদ শাখার ম্যানেজারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।