নিউজটি শেয়ার করুন

পাকিস্তানি খেলোয়াড়দের বাংলা শেখাচ্ছেন তামিম

সিপ্লাস ডেস্ক: টানা দুই এলিমিনেটর ম্যাচে দুরন্ত জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স।

এবারের পিএসএলে শুধুমাত্র প্লে-অফে ডাক পেয়েছেন তামিম। দুই ম্যাচে নিজের ইনিংস বড় করতে না পারলেও দলকে ঝড়ো শুরু এনে দিতে পেরেয়েছেন তিনি। দুই ম্যাচে যথাক্রমে ১০ বলে ১৮ ও ২০ বলে ৩০ রান করেছেন তামিম।

এক টিভি সাক্ষাৎকারে তামিমের কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোন ভাষায় কথা হয়? জবাবে তিনি বলেন, আমি দু’টি ভাষাই ব্যবহার করি। আমরা স্বাভাবিকভাবে ইংরেজিতে কথা বলি এবং কখনো হিন্দি-উর্দু কিছু শব্দ ব্যবহার করার চেষ্টা করি। আমি জানি না কতোটা ভালো পারি। আমি তাদের কিছু বাংলাও শেখাতে চেষ্টা করি। তাদের কেউ বাংলাও পারে।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে অথবা বিপক্ষে খেলেছেন তামিম। এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক ম্যাচ বা পিএসএলে।

তিনি আরো বলেন, আমি ভাগ্যবান যে পাকিস্তানি দারুণ কিছু ক্রিকেটারের সঙ্গে খেলেছি। তাদের মধ্যে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক…আমি ঢাকা লিগে মোহাম্মদ ইউসুফের সঙ্গেও খেলেছি। আমি অনেক পাকিস্তানির সঙ্গে খেলেছি। তারা টি-টোয়েন্টিতে খুবই ভালো।