নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে হাসপাতালে আইনজীবীদের হামলা, নিহত ৩

চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের লাহোরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে শতাধিক আইনজীবী। কয়েক ঘন্টা ধরে চলা এ তাণ্ডবে তিন জন রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার এর প্রতিশোধ নিতে আইনজীবীরা হাসপাতালে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

লাহোরের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের জানালা,দরজাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে।

পরে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আইনজীবীকেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।