Site icon CPLUSBD.COM

পাকিস্তান সফরে বাংলাদেশ দল ঘোষণা, চমক হাসান

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। গেল ভারত সফরে অনুপস্থিত ছিলেন তারা।

বিসিবি ঘোষিত দলটিতে সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলেন তিনি। এছাড়া দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আর বাদ পড়েছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। দলের নেতৃত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেরা সব ক্রিকেটার পাকিস্তানে যেতে রাজি হলেও যাচ্ছেন না মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।