সিপ্লাস প্রতিবেদক: বন্দর থানা এলাকায় সদ্যপ্রসূত নবজাতকসহ এক পাগলিকে উদ্ধার করে নগরীর মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বন্দর থানা পুলিশ। নবজাতক ও মা সুস্থ আছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৮টায় মা ও শিশুকে উদ্ধার করেন।
বন্দর থানার এএসআই মো. আমান বলেন, সকালে বন্দর থানার কিছু দূরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তখন দু’জনই ফুটপাতে ছটফট করছিল। আর কিছুক্ষণ দেরি হতো তাহলে ওই নবজাতক ও নারী মারা যাওয়ার আশংকা ছিল।
বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বর্তমানে তারা মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নবজাতক ও মা সুস্থ আছেন।








