Site icon CPLUSBD.COM

পানছড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়িতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো এলাকার সেলিমের মেয়ে তৃষা (৮) আর আল আমিনের মেয়ে আজরোজা (৬)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পানছড়ি থানার (এসআই) পার্থ রায় চৌধুরী  জানান, এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।