নিউজটি শেয়ার করুন

পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিনজিরিতলা গ্রামে পানিতে ডুবে তাহমিনা (২) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তাহমিনা ওই গ্রামের আনোয়ার হোসেনের কন্যা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় তাহমিনা বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা জাহান মিলি বলেন, ‌‘ পুকুরে পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।’