নিউজটি শেয়ার করুন

পানিবন্দি নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শিবির

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু গ্রামে পানিবন্দি শূন্যরেখার (জিরো পয়েন্টের) রোহিঙ্গা শিবির।

সোমবার ও মঙ্গলবারের প্রবল ভারি বৃষ্টি বর্ষণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-তুমব্রু খালের পাড়ের জিরো-পয়েন্টের রোহিঙ্গা শিবির।

এতে ক্যাম্পের এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেখানে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর টয়লেটের।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রাথমিক হিসাব বলছে, এখানে প্রায় এক হাজার তিনশ রোহিঙ্গা পরিবারের নারী-পুরুষ ও শিশু অবস্থান করছেন।

জিরো-পয়েন্টের রোহিঙ্গারা জানান, এখানে খাদ্য সহায়তা মিললেও তারা বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর টয়লেট সংকটে ভুগছেন। তারা যে ব্ল­কে থাকছেন, সেখানে এক হাজার পরিবারের জন্য পর্যাপ্ত সংখ্যক নলকূপ আর টয়লেট ব্যবস্থা থাকলেও ডুবে