Site icon CPLUSBD.COM

পানি সংকট নিরসনে হাইকোর্টে’র রায় বাস্তবায়নে পটিয়ায় বেলা’র মানববন্ধন

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চার গ্রামের (হুলাইন, হাবিলাসদ্বীপ, চরকানাই, পাঁচুরিয়া) সহ পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নগুলোতে শিল্পকারখানার গভীর নলফূপ স্থাপনে ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়া এবং শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য ফেলে পানি দূষন করে পরিবেশ বিনষ্ট করছে।
কৃষি জমির উপর প্রতিষ্ঠিত শিল্পকারখানায় জনস্বার্থ বিরোধী কর্মকান্ড এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং দূষণরোধ করার জন্য বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক মহামান্য সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগে ২০১৫ সালে রিট পিডিশেন নং-৪৪০/১৫ দায়ের করেন।
এতে মহামান্য হাইকোর্ট উল্লেখিত রিট পিডিশনের আলোকে ৮টি শিল্পকারখানা সমূহকে গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন বন্ধে’র নির্দেশ ও নিষেধাজ্ঞা প্রদান করেন। উক্ত শিল্প কারখানার বর্জ্য খালে ও কৃষি জমিতে না ফেলার জন্য মহামান্য হাইকোর্ট রুল-নিশিসহ অন্তবর্তীকালীন আদেশ প্রদান করেন এবং রিট পিডিশনের বিবাদীভুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের হাইকোর্টে’র আদেশর আলোকে মনিটরিং করার নিদের্শনা প্রদান করেন।
এ নিয়ে ২০১৯ সালে ২৮শে নভেম্বর উচ্চ আদালত এ বিষয়ে চুড়ান্ত রায় প্রদান করেন। কিন্তু দীর্ঘ ১ বছরেরও মহামান্য হাইকোর্টের রায় শিল্প প্রতিষ্ঠান গুলো বাস্তবায়ন করেনি।
এই রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও এলাকাবাসী উদ্যোগে পাচুঁরিয়া এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবি এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, এডভোকেট মুজিবুল রহমান খান, লেখক কলামিষ্ট মুছা খান, হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা ইউসুছ খান জসিম, বেলা প্রোগ্রাম কোঅডিনেটর এএমএম মামুন, বিভাগীয় সমন্বয়ক এএইচএম জিয়াউর রহমান কল্লোন, চরকানাই জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু তৈয়ব, সাধারন সম্পাদক এএইচ এম মঞ্জুর, নুরুল হক মেম্বার, শিক্ষক আশরাফ আহমেদ, সমাজকর্মী ঝুলন দত্ত, হাসানুজ্জমান বাবু, আলী নেওয়াজ টিটু, দোলন বড়–য়া, শফিকুল ইসলাম, বেলা’র মাঠকর্মী ফারমিন এলাহী প্রমুখ।