আনোয়ারা পারকি রিসোর্ট এন্ড হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ১০ যুবক-যুবতীকে আটক করেছে।
শনিবার বিকালে পারকি সমুদ্র সৈকত এলাকার পারকি রিসোর্ট এন্ড হোটেলে ওই অভিযান চালায় কর্ণফুলীর থানার বন্দর পুলিশ ফাঁড়ি।
বিষয়টি নিশ্চিত হয়ে বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন, অসামাজিক কর্মকান্ডের জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গ, একই হোটেল থেকে গত ৫ মে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ৬ যুবক-যুবতীকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।








