নিউজটি শেয়ার করুন

পারকি সমুদ্র সৈকতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম আটক

পারকি সমুদ্র সৈকত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া গ্রামের নুরুল আলমের পুত্র একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিমকে ৫শত পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সৈকত এলাকায় অভিযান চালায় কর্ণফুলী থানা পুলিশের একটি টিম। এ সময়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাকে সৈকত এলাকা থেকে ৫শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে থানায় ডিবি পুলিশকে মারধরের ঘটনাসহ আনোয়ারা-কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে।বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইসমাইল হোসেন।