নিউজটি শেয়ার করুন

পারকি সমুদ্র সৈকতে বিপন্ন জাতের মৃত ডলফিন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১টি মৃত ডলফিন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সৈকতের পশ্চিম পাশে জোয়ারের পানি নামার পর স্থানীয় এবং পর্যটকরা এটি দেখতে পান।

ভেসে আসা মৃত ডলফিনটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি বলে জানা গেছে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘পারকি সৈকতে ভেসে আসা ডলফিনটি বিপন্ন জাতের ‘ইরাবতি ডলফিন’ নামে পরিচিত। এ ডলফিনগুলো কেউ শিকার করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এভাবে ডলফিন মারা পড়লে আমাদের পরিবেশও মারাত্মক হুমকির মুখে পড়বে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here