নিউজটি শেয়ার করুন

পারকি হোটল সী-ভিউতে অসামাজিক কর্মকাণ্ড: আটক ২৪, হোটেল সিলগালা

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের হোটেল সী-ভিউতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২৪ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে পারকি সৈকত এলাকার ওই রিসোর্টে অভিযান চালান কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ৷

এসময় আবাসিক হোটেলের নামে অসামাজিক কর্মকান্ড পরিচালনা করার দায়ে হোটেলটিকে সিলগালা করা হয়েছে৷

পুলিশ সূত্রে জানা যায়, পারকি সৈকতে অবস্থিত সী-ভিউ আবাসিক হোটেলটিতে দিনের বেলা সৈকতে বেড়াতে আসার নামে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা এই হোটেলে বিশ্রামের নামে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বলে স্থানীয় ভাবে অভিযোগ পাওয়ার পর দুপুরে হোটেলটিতে অভিযান পরিচালনা করে ২৪ জন বিভিন্ন বয়সের তরুণ-তরুণীকে আটক করা হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ২৪ জন তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে হোটেল সী-ভিউকে সিলগালা করা হয়েছে। এই হোটেলের ৩ জন পরিচালকের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, পারকি সী-ভীউ আবাসিক হোটেলটি ২ বছর আগে উদ্বোধনের পর থেকে বিভিন্ন সময় পুলিশ ও আনোয়ারা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডের দায়ে একাধিকবার জরিমানা ও সিলাগালা করা হয়েছিল। পরবর্তীতে মুছলেখা দিয়ে তারা আবার হোটেলটি চালু করে। হোটেলটির মালিকানাও কয়েকবার পরিবর্তন হয়েছে।