নিউজটি শেয়ার করুন

পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননীর আত্মহত্যা আনোয়ারায়

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পারিবারিক কলহের জের ধরে জয়নাব বেগম (২৫) নামে ২ সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের হাঁজীগাও গ্রামের নুরুজ্জামান সওদাগরের বাড়ির নিজ ঘরে আত্মহত্যা করে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে। জয়নাব বেগমের শশুর নুরুজ্জামান সওদাগর জানায়, মঙ্গলবার বেলা ১১ টার সময় আমার বড় ছেলের বউয়ের সাথে রান্নাবান্নার কাজের ভাগাভাগি নিয়ে ছোট ছেলে রাশেদের স্ত্রী জয়নাব বেগমের সাথে কথা কাটাকাটি হয়।এসময় হঠাৎ রাশেদের স্ত্রী জয়নাব দ্রুত নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এর পর ঘরের সবার ডাকডাকিতে সাড়া না দিলে এক পর্যায়ে দরজা ভেঙ্গে দেখি সে সিলিং ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলে আছে। দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, জয়নাবের সিয়াম (৮) ও রবিউল হোসেন (৭) দুইটি পুত্র সন্তান রয়েছে। জয়নাব বেগমের স্বামী মো. রাশেদ জানান, আমি নয় বছর আগে চট্টগ্রাম শহরে রিয়াজউদ্দিন বাজার থাকা অবস্থায় জয়নাবের সাথে প্রেমের সম্পর্কের সূত্রধরে বিয়ে হয়। বিয়ের পর থেকে আমরা দুইজন অনেক সুখে সংসার করেছি। নয় বছর পর গত পাঁচ মাস আগে শহর থেকে গ্রামের বাড়িতে এসে আমরা বসবাস করছি। সকালে আমি কাজ করতে গেছি ,হঠাৎ খবর শুনে বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ফ্যানের সাথে ঝুলে আছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, প্রাথমিক ভাবে জানতে পারলাম যৌথ পারিবারে দুই ভাইয়ের বউয়ের মাঝে কাজ ভাগাভাগির কলহের জের ধরে এ ঘটনা ঘটে।এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, জয়নাব বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। ঘটনার পর তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।