রাজস্থলী প্রতিনিধিঃ বিশ্ব স্বাস্থ্য সমস্যা কোভিট ১৯ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে অঘোষিত লকডাউনে বন্ধ সব কিছু বেকার হয়ে পড়েছে হত দরিদ্র খেটে খাওয়া মানুষ গুলো,যারা দৈনিক রোজগার করে সংসার চালায় তাদের অায় রোজগার বন্ধ হয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল ২০২০) সকালে ২নং গাইন্দ্যা ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দ সরকারি সহায়তা প্রত্যেক পরিবার কে ১০ কেজি করে খাদ্য শষ্য বিতরন করা হয়। বিতরন কালে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,সেনা ক্যাম্পের প্রতিনিধি,মোঃ মনিরুজ্জামান (অনিক) মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা,চিংখ্যং মৌজার হেডম্যান,চথোয়নু মারমা, কালা মেম্বার,ও ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়তি মারমা সহ জন প্রতিনিধিগন প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, অামি অাপনাদের পাশে অাছি যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সাথে সমন্বয় করে আপনাদের সার্বিক সহযোগিতা করবো,অাপনারা করোনা ভাইরাস প্রতিরোধে বাসা থেকে বের না হয়ে নিজ নিজ গৃহে অবস্থান করার জন্য সবাইকে অাহবান জানান তিনি।








