Site icon CPLUSBD.COM

পার্বত্য মন্ত্রীর বাসার আরো ৩ জনের করোনা পজিটিভ

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাসায় আরো ৩জনের করোনা পজেটিভ এসেছে।

রবিবার (৭জুন) কক্সবাজার ল্যাব থেকে তাদের ৩জনের রেজাল্ট করোনা পজেটিভ আসে।

তারা হচ্ছেন, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান(৪৫), মন্ত্রী মহোদয়ের গৃহ পরিচালক থোয়াই চু প্রু মারমা ও পৌর মহিলা আওমীলিগের সাঃ সম্পাদিকা এমিচিং মারমা।

এদের মধ্যে খলিলুর রহমান নিজ বাসায় আছে। আগামীকাল বান্দরবান সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হবে।

থোয়াই চু প্রু মারমা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ দিন যাবত ভর্তি আছে ও এমিচিং মারমা মধ্যম পাড়ায় নিজ বাসায় আছে।

আগামীকাল বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করানো হবে।

বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, গত ৩জুন স্পেশাল ভাবে তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠানো হয় এবং রবিবার তাদের পজেটিভ রেজাল্ট এসেছে।

এর আগে শনিবার (৬জুন) কক্সবাজার ল্যাব থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির রেজাল্ট পজেটিভ আসে এবং রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।