নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং(এমপি) এর নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি সফরের সূচি পূণঃনির্ধারণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান জানান,”২৯ আগস্ট শোকের মাস হওয়ায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহিদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে চলতি মাসের ২৯ তারিখের সফরসূচি পরিবর্তন করে আগামী ৪ঠা সেপ্টেম্বর সফরসূচি নির্ধারণ করা হয়েছে।”
মন্ত্রী উক্ত দিন সকাল ১০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউজে উপস্থিত হবেন। মুজিব বর্ষ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রেস্ট হাউজ চত্বরে তিনি সকাল ১০: ৩০ টায় প্রশিক্ষিত মৎস্য চাষী ও প্রাতিষ্ঠানিক পুকুরে অবমুক্তকরণের জন্য মৎস্য পোনা বিতরণ করবেন।
একই দিনে সকাল ১১ টায় তিনি সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে LGD এর তত্ত্বাবধানে নির্মিত সোনাইছড়ি ইউপি ভবন উদ্বোধন, ইউনিয়ন পরিষদ চত্বরে LGD এর তত্ত্বাবধানে তুমব্রু -কুতুপালং সড়ক উন্নয়ন, তুমব্রু জিসি টু বিটিভি রিলে স্টেশন ভায়া পশ্চিমকুল সড়ক,বাইন্ন্যার ঝিড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করবেন।
এছাড়াও তিনি তুমব্রু-কচুবনিয়া সড়ক হতে রেজু আমতলী বাজার বিজিবি ক্যাম্প ভায়া মগঘাট রাস্তা,নাইক্ষ্যংছড়ি থেকে তুমব্রু এবং সোনাইছড়ি থেকে কাউয়ার খোপ সড়কে ৪ টি ব্রিজ, সোনাইছড়ি ইউপি হতে পান্তাকানা বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোনাইছড়িতে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধানে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,যাত্রী ছাউনি,বৌদ্ধ বিহারের মহিলা সাধন ঘর, সোনাইছড়ি বটতলী পাড়া GFS এর উদ্বোধন এবং মন্ত্রী মহোদয় প্রতিশ্রুত বড়ইতলী বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করবেন।
সবশেষে, মাননীয় মন্ত্রী স্থানীয় এলাকাবাসীর সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা যায়।

