সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিএসসিআর হাসাপাতালে মারা যান।
আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর প্রথম নামাজে জানাজা প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসায় এবং শেষ নামাজে জানাজা রাত সাড়ে ৯টায় ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে রাত এগারোটায় নির্ধারণ হয়। নির্ধারিত সময়েই হাটহাজারী মাাদ্রাসা মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উনাকে কোথায় শায়িত করা হবে সেটা নিয়েও দুই রকমের মত শোনা যাচ্ছিল। একপক্ষ বলছিলেন নিজ বাড়ী বাবুনগরেই তাঁর মা-বাবার কবরের পাশে উনাকে কবরস্থ করা হবে। আবার কেউ কেউ বলছিলেন উনাকে হাটহাজারীতে হেফাজতের সাবেক আমীর প্রয়াত আল্লামা আহমদ শফি সাহেবের পাশেই শায়িত করা হবে।
কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনাইদ বাবুনগরীকে উনার নিজ কর্মস্থল দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদরাসা প্রাঙ্গনে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফি(রহ.)র কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।








