নিউজটি শেয়ার করুন

পাসপোর্ট করাতে পাঁচলাইশ পাসপোর্ট অফিসে এসে রোহিঙ্গা যুবক আটক

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিস থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পাসপোর্ট করতে এসে ওবাইদুল হক (২৫) নামের ঐ রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে  আটক করা হয়।

তার করা পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে কার্যালয়ের নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্টের আবেদন করেন। ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পান। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া  বলেন, পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।