সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাহাড়তলী ডিটি রোডের হাক্কানী পেট্টোল পাম্পের সামনে থেকে ৩৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) বিকালে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাসান ইমাম এ তথ্য জানান।
গ্রেফতার নাসির উদ্দিন (৪৫) কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমত এর বিল এলাকার মৃত রশিদ আহাম্মদের ছেলে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মো. নাসির উদ্দিনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবা ও গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নাসির অত্যন্ত কৌশলী হওয়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে। কক্সবাজার থেকে ইয়াবা আনার ক্ষেত্রে একেক বার একেক ধরনের কৌশল অবলম্বন করে সে।

