সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানাধীন মাইট্টাইল্লা পাড়া নাছিরের বিল্ডিং এর চতুর্থ তলার বাম পাশের ফ্লাটের ভাড়া বাসায় ভিকটিমকে গৃহপরিচালক মোঃ সিরাজ (৫০) ও তার স্ত্রী সাহেদা আক্তার পিংকি (৩২)কে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সিরাজ (৫০), পিতা-মৃত রুহুল আমিন, সাং-বাউরিয়া, ফজল হক চেয়ারম্যানের বাড়ী, থানা-সন্দ্বীপ, বর্তমানে-মাইট্টাইল্লা পাড়া, নাছির বিল্ডিং এর ৪র্থ তলা, থানা-পাহাড়তলী এবং সাহেদা আক্তার পিংকি (৩২), স্বামী-মোঃ সিরাজ, পিতা-মৃত সিদ্দিক আহাম্মদ মাস্টার, সাং-বাউরিয়া, ফজল হক চেয়ারম্যানের বাড়ী, থানা-সন্দ্বীপ, বর্তমানে-মাইট্টাইল্লা পাড়া, নাছির বিল্ডিং এর ৪র্থ তলা, থানা-পাহাড়তলী।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছরের ৫ জানুয়ারি দুপুর অনুমান ১২টার দিকে পাহাড়তলী থানাধীন মাইট্টাইল্লা পাড়া নাছিরের বিল্ডিং এর ৪র্থ তলার বাম পাশের ফ্লাটের ভাড়া বাসায় ভিকটিমকে গৃহপরিচালক মোঃ সিরাজ (৫০) তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
সে ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে ভিকটিমকে নিয়মিতভাবে ধর্ষণ করে আসছিল। ভিকটিমের ধর্ষণের বিষয়টি অপর গৃহপরিচালক সাহেদা আক্তার পিংকি’কে জানালে সে ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে বাসা থেকে বের করে দেয়।
মোঃ সিরাজ (৫০) এর ধর্ষণের ফলে ভিকটিম বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। ভিকটিম এই সংক্রান্তে থানায় অভিযোগ দায়ের করলে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করার পর দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত মোঃ সিরাজ (৫০) ও সাহেদা আক্তার পিংকি (৩২)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
আরো পড়তে পারেন:
- চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- প্রতিষ্ঠার ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- ‘এ সরকারকে ক্ষমতায় রেখে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না’
- পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- পরীমনিকে দফায় দফায় রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

