সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলীতে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে মো. ফারুক (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি নগরের আকবরশাহ থানার পাক্কার মাথা লতিফপুর এরশাদের বাড়ির আব্দুর রউফের ছেলে।
বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, গাড়ি থেকে চাঁদা উত্তোলনের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের নেতা মো. ফারুককে গাড়িচালকদের সহযোগিতায় আটক করা হয়েছে। তার কাছ থেকে চাঁদা উত্তোলনের নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় কয়েকজন চাঁদাবাজ পালিয়ে গেছে।








