নিউজটি শেয়ার করুন

পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলীতে ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে পড়ে বৃষ্টি (১৯) নামের এক তরুণী মৃত্যু হয়েছেন। তিনি পানিরকল তাতলা মসজিদ এলাকার মো. তৌহিদের মেয়ে।

বুধবার (২৩ জুন) সকাল ১০টায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, পাহাড়তলীতে কাপড় শুকানো জন্য ছাদে উঠেন বৃষ্টি। এ সময় পা পিছলে ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।