সিপ্লাস ডেস্ক: পাহাড়তলী সিডিএ মার্কেট হাজী ভবন এলাকায় মো. নাহিদ (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে আহত হয়েছে।
রোববার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নাহিদের বাবার নাম আবুল বাশার। নাহিদ ইস্পাহানি মির্জাপুর কোম্পানিতে চাকরি করে। তার বাড়ি নোয়াখালী জেলায়।
পুলিশ জানায়, হাজী ভবনে ভাড়া বাসায় থাকতেন নাহিদ ও আরেক যুবক। হঠাৎ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কক্ষে থাকা আরেক যুবকের ছুরিকাঘাতে নাহিদ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, বেলা ১২টার দিকে পাহাড়তলী এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে একজনে অপরজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত ওই যুবককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ডে ভর্তি করে দেন।








