পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে নগরীর পাহাড়তলী আউটার ক্রসিং এলাকায় একটি ইঞ্জিনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূইয়া বলেন, একটি ইঞ্জিন ডক থেকে বেরিয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে ওই ইঞ্জিনে কাটা পড়েন এক যুবক।
নিহতের বয়স আনুমানিক ত্রিশের ঘরে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনার সময় ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন।

