রাউজান প্রতিনিধি: রাউজানের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় হচ্ছে, মডেল হিসেবে অন্যরা অনুসরণ করবে সারাদেশে। দল চালাতে দলের স্থায়ী একটি স্বাবলম্বী কার্যালয় তৈরী করা সহজ বিষয় নয়। এদিক থেকে রাউজান এগিয়ে থাকবে ইতিহাসে বলেছেন -রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বৃহস্পতিবার রাউজানের পাহাড়তলীতে নির্মাণাধিন ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় পরিদর্শন করে এ সব কথা বলেন।
(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় পাহাড়তলী চৌমুহনীর পশ্চিম পার্শ্বে নিজস্ব ক্রয়কৃত জায়গার উপর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিনের তত্ত্বাবধানে নির্মাণাধিন চারতলা বিশিষ্ট এই দলীয় কার্যালয় পরিদর্শন করেন।
এই সময় তিনি নির্মাণকল্পের নানান দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য দোস্ত মোহাম্মদ খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সি. সহ সভাপতি তপন কৃষ্ণ ঘোষ, সহ সভাপতি কামাল উদ্দিন, বিশ্বজিৎ দে, হাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুজুল হক, ইসমাইল হায়দার, দপ্তর সম্পাদক সোহেল মজুমদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস.এ.এম. রুবেল, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম চৌধুরী বাবু, জানে আলম, রোকন উদ্দিন ছিদ্দিকী, বেলাল উদ্দিন, শেখ নবী, কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সভাপতি নুরুল আজিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শৈকত তালুকদার, সাধারণ সম্পাদক বাসু ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আলম, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন, পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানভীর হোসেন, সাধারণ সম্পাদক প্রসূন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভায় নিজস্ব ক্রয়কৃত জায়গার উপর চারতলা বিশিষ্ট দলীয় নির্মিত হচ্ছে। চলতি বছরে শেষের দিকে সবগুলো কার্যালয় নির্মাণ সম্পন্ন হবে।








