সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ বারুণী ঘাট ব্রীজের নীচে সেলিমের মুদির দোকানের ভিতর ক্যাশ বাক্স থেকে নগদ টাকা চুরি করে নেওয়ার চেষ্টাকালে হাতেনাতে মোঃ রুবেল (২৩) নামে এক যুবক কে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর অনুমান ২টার দিকে তাকে আটক করে পুলিশ
আটককৃত মোঃ রুবেল (২৩), পিতা- মোঃ খোকন, স্থায়ী : গ্রাম- থোল্লা, বাকর নগর (মোল্লা বাড়ী) , থানা- মুরাদনগর, জেলা -কুমিল্লা, বর্তমান : গ্রাম- তুলাতলী বালুর মাঠ, জামাই বাজার, মমতাজ কলোনীর ভাড়াটিয়া , থানা- বাকলিয়া, জেলা –চট্টগ্রাম।
পাহাড়তলী থানার ওসি বলেন,আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








