নিউজটি শেয়ার করুন

পাহাড়তলীতে যুবক খুনের ঘটনায় আটক ৫

সিপ্লাস ডেস্ক: পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুনের ঘটনায় মো. শাহ আলম (১৯), মো. আমিনুল ইসলাম তুহিন (২০), মো. মোবারক হোসেন (১৯), মো. মোবারক হোসেন শাকিল (১৯) ও মো. আমির হোসেন (২০) নামে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ছুরিকাঘাতে মাহাবুব নামে যুবক খুনের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।