নিউজটি শেয়ার করুন

পাহাড়তলীতে রমজান মাসেও জমি বিরোধের জেরে যুবক খুন

মাদরাসা ছাত্রীকে গলা কেটে হত্যা

সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানার সাগরিকা রোডে আবদুল মোনাফের বাড়িতে রমজান মাসেও জমি বিরোধের জের ধরে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো.কাউছার (৪৫) খুন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মো.কাউছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম সিপ্লাসকে জানান, পারিবারিক জায়গা জমির বিরোধের জের ধরে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো.কাউছার (৪৫) গুরুতরভাবে আহত হয়। পরে আহত অবস্থায় মো.কাউছারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।